‘চার্লিস অ্যাঞ্জেলস’ খ্যাত অভিনেত্রী জ্যাকলিন স্মিথ আজ ৮১তম জন্মদিন পালন করছেন। ১৯৭৬ সালে শুরু হওয়া এই সিরিজের মূল তারকাদের একজন ছিলেন তিনি। কেলি গ্যারেট চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন জ্যাকলিন।
নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে নিউইয়র্কে আসা জ্যাকলিন পরে বিজ্ঞাপনে পরিচিতি পান এবং ‘চার্লিস অ্যাঞ্জেলস’ তাকে তারকাখ্যাতি এনে দেয়। সিরিজটি শেষ হওয়ার পরও তিনি অভিনয় ও ব্যবসায়িক জীবনে সফলভাবে এগিয়ে গেছেন।



