জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও লেখক হানিফ সংকেতের আজ ৬৮তম জন্মদিন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। তবে জন্মদিন এলেই তাঁর মন ভালো হয় না, বরং মনে হয় জীবন থেকে আরও একটি বছর চলে গেল অথচ অনেক কাজ এখনো বাকি। জীবনের এই বিশেষ দিনটিতে বড় আয়োজনের চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
চার দশকের বেশি সময় ধরে ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন হানিফ সংকেত। বিনোদনের মাধ্যম বদলালেও তিনি এখনো প্রাসঙ্গিক। তাঁর স্বতন্ত্র উপস্থাপনা, ছন্দময় কথন, পরিমিত রসবোধ আর সামাজিক দায়বদ্ধতা ‘ইত্যাদি’কে দিয়েছে আলাদা পরিচিতি।



