নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব আর প্রেমের গল্প নিয়ে আসছে চলচ্চিত্র ‘চিরকুট’। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। মুক্তির আগে প্রকাশিত ট্রেলার দর্শকের নজর কেড়েছে।
নির্মাতা মুনতাসির আকিবের পরিচালনায় ‘চিরকুট’ সিনেমাটি নব্বইয়ের দশকের হারিয়ে যাওয়া সময়কে বড়পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা সহ একঝাঁক তারকা শিল্পী।








