জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার জন্মদিন উপলক্ষে 'বার্থডে গার্ল' লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে কেক হাতে ও বিভিন্ন পোজে অপু বিশ্বাসকে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’।
জন্মদিন উপলক্ষে ছেলের কাছ থেকেও পেয়েছেন বিশেষ শুভেচ্ছা। ছেলে আব্রাম খান জয় মাকে 'প্রিন্সেস মমি' বলে শুভেচ্ছা জানিয়েছে। অপু বিশ্বাসের এই নতুন লুক ও জন্মদিনের উদযাপন ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।








