বলিউড তারকা হৃতিক রোশন তার সুদর্শন চেহারা এবং অভিনয় দক্ষতার জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন যে, একবার কলকাতার একটি স্কুল কর্তৃপক্ষ তার নাম পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার কথা ভেবেছিল। পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এই অভিনব ভাবনা এসেছিল স্কুল কর্তৃপক্ষের।
হৃতিক রোশন 'কফি উইথ করণ' অনুষ্ঠানে এই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, স্কুলটি জীববিজ্ঞানের মতো বিষয়ে তার নাম ব্যবহার করতে চেয়েছিল, যাতে শিক্ষার্থীরা বিষয়টি আরও আগ্রহ নিয়ে পড়ে। উদাহরণস্বরূপ, তারা প্রশ্ন তৈরি করতে চেয়েছিল, ‘হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?’ এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে সহজ করে তুলবে বলে তাদের ধারণা ছিল।




