অভিনেত্রী রাধিকা মদন ওজন কমিয়েও সমালোচকদের তোপের মুখে পড়েছেন। একসময় যারা তাকে মোটা বলে কটাক্ষ করতেন, তারাই এখন তার অতিরিক্ত রোগা হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। এতে তিনি মানসিকভাবেও প্রভাবিত হন এবং কাজ থেকে বিরতি নিতে বাধ্য হন।
রাধিকা উপলব্ধি করেছেন যে অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ওপর চাপ দেওয়া অর্থহীন। কারণ, যারা সমালোচনা করতে অভ্যস্ত, তাদের সন্তুষ্ট করা কঠিন। তাই তিনি এখন শারীরিক গড়নের চেয়ে সুস্থ থাকার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।








