চীনে কিলিয়ান এমবাপ্পের একটি ভিডিওতে প্রয়াত নেতা মাও সেতুংকে নিয়ে রসিকতা করার পর দুই বড় প্রতিষ্ঠান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। পানীয় উৎপাদনকারী ডংপেং এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ এমবাপ্পের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করবে বলে জানিয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চীনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে এমবাপ্পেকে বর্জনের আহ্বান জানানো হচ্ছে।









