অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ অভিনয়ে নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করেছেন। তিনি গতানুগতিক বা শুধু ভিউনির্ভর কাজের চেয়ে গল্প ও চরিত্রের গুরুত্বকে বেশি প্রাধান্য দেন। সম্প্রতি তিনি প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে 'সখিনা' নাটকে অভিনয় করেছেন। এছাড়া মে দিবসে 'সুতোয় বাঁধা জীবন' এবং আলোচিত ওয়েব সিরিজ 'চক্র-২'-তেও তাকে দেখা গেছে।
মৌ বলেন, আমি ভিউ টাইপের আর্টিস্ট নই। আমার নিয়মিত দর্শকরা আমার কাজ পছন্দ করেন এবং ভিউ-কেন্দ্রিক কাজ করলে তারা মনঃক্ষুণ্ণ হতে পারেন। তাই আমি এই ধরনের কাজ এড়িয়ে চলি। উপস্থাপনায় তিনি মাসজুড়ে ব্যস্ত থাকেন এবং বড় বড় শো চূড়ান্ত করেছেন।








