ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ইশা মালভিয়া এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। ‘তুম মেরে হো’ সিনেমায় গুরমিত চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন তিনি। রোমান্টিক ঘরানার এই সিনেমায় বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, যার মধ্যে চুমুর দৃশ্যও অন্তর্ভুক্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশা জানিয়েছেন, সহশিল্পী গুরমিতের পেশাদার আচরণ এবং নিজের আত্মবিশ্বাসের কারণে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে তার কোনো অসুবিধা হয়নি। তিনি মনে করেন, যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য আত্মবিশ্বাস জরুরি। সিনেমাটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



