চলতি বছর মুক্তি পাওয়ার কথা থাকা শাকিব খানের ‘সোলজার’, রায়হান রাফীর ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’ এবং ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমাগুলো শেষ পর্যন্ত এ বছর মুক্তি পাচ্ছে না। কোনো ছবির শুটিং শেষ হয়নি, আবার কোনোটির পোস্ট প্রোডাকশনের কাজ আটকে আছে।
‘সোলজার’ সিনেমার শুটিং শেষ হতে ৯ দিনের কাজ বাকি থাকলেও জটিলতার কারণে তা শুরু করা যাচ্ছে না। অন্যদিকে, ‘আন্ধার’ সিনেমাটি আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যান্য সিনেমাগুলোর মুক্তির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।



