সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে এক আলোচনায় আবেগাপ্লুত হয়ে আমির খান বলেন, প্রায় ৩০ বছর ধরে কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে পরিবার ও কাছের মানুষদের সময় দিতে পারেননি। এতে তাঁর সন্তানেরা বড় হয়ে গেছে এবং সম্পর্কের সমীকরণ বদলে গেছে। এই উপলব্ধি তাঁকে গভীর শূন্যতায় ফেলে দিয়েছিল।
তিনি বলেন, এই ভাবনা ৫৬ বছর বয়সে আসায় তিনি খুশি, কারণ ৮৬ বছর বয়সে এলে হয়তো কিছু করার জন্য অনেক দেরি হয়ে যেত। তিনি এখন সচেতনভাবে পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করছেন এবং কাজ যেন জীবনের সবটুকু দখল না করে, সে বিষয়ে সতর্ক হয়েছেন।



