দীর্ঘ নয় মাস অসুস্থতার পর অবশেষে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। 'অংশীদার' নামের একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরেছেন। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
নিজের সুস্থতা এবং অভিনয়ে ফেরার অনুভূতি ব্যক্ত করে তানিয়া বৃষ্টি বলেন, 'মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া, কিছুটা সুস্থ হয়ে আবার নিজের পেশাগত কাজে ফিরতে পেরেছি। অভিনয়কে ভীষণভাবে মিস করতাম। আশা করি, এই নাটকটি দর্শকের ভালো লাগবে এবং সমাজের মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি বার্তা পৌঁছে দেবে।'













