ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংকে অশালীন মন্তব্যের অভিযোগে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। দিল্লির একটি কনসার্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।
এর আগে হানি সিংকে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। অবশেষে ১৬ অক্টোবর তিনি পুলিশের দপ্তরে হাজির হয়ে বক্তব্য রেকর্ড করান। এই ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন।








