বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন চিকিৎসকদের পরামর্শে আপাতত কয়েক দিন বিশ্রাম নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি ১৮'-এর একটি পর্বে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। শুটিং চলাকালীন পা পিছলে পড়ে গিয়ে তিনি আহত হন। যদিও চোট গুরুতর নয় বলে তিনি আশ্বস্ত করেছিলেন, তবে এবার তার বিশ্রামের ঘোষণায় অনুরাগীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।








