হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড সম্প্রতি একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কারণ এতে যৌন দৃশ্যের আধিক্য ছিল। তিনি জানান, অপরিচিত কারও সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করার ঝামেলায় তিনি আর যেতে চান না। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ কথা বলেন। তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। ক্যারিয়ারের শুরুতে তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় উপভোগ করলেও, এখন তিনি এতে অস্বস্তি বোধ করেন।
মা হওয়ার পর আমান্ডা ব্যক্তিগত জীবনেও নিজের সীমারেখা নির্ধারণ করতে শিখেছেন। সন্তানদের সামনে নিজের আচরণ ও সিদ্ধান্তের প্রভাব নিয়ে তিনি এখন আগের চেয়ে বেশি সচেতন। তিনি জানান, এখন তিনি আর সবার কথায় সহজে রাজি হয়ে যান না।



