তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ৬৩৪ কোটি রুপি (প্রায় ৮৩২ কোটি টাকা) দুর্নীতির তদন্তে এবার দক্ষিণী অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িয়েছে।
তবে অভিনেত্রী অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে মিথ্যা খবর ও আপত্তিকর ক্যাপশন ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর ও ব্যক্তিগত আক্রমণ।









