চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল আদনান আজাদ ১৮ বছর পর একসঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা থেকেই এই ফটোশুট করা হয়েছে।
২০০৫ সালে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে আদনানের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল, যেখানে অপুর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে সিনেমাটিতে তাদের একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়েছে।



