জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ঢাকা থেকে রংপুর অভিমুখে আট দফা দাবিতে লংমার্চ শুরু করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এই লংমার্চের প্রায় সাড়ে চারশ গাড়ি যমুনা সেতু পার হয়েছে বলে টোল প্লাজা সূত্র জানিয়েছে। টাঙ্গাইলে পথসভায় বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।
চট্টগ্রামে ছয় দফা দাবির সঙ্গে রংপুরের কর্মসূচিতে দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গের আঞ্চলিক ইস্যু তিস্তা মহাপরিকল্পনাকে কর্মসূচির অংশ করা হয়েছে বলে জোট নেতারা জানিয়েছেন।








