রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদল, পদোন্নতিতে প্রভাব বিস্তার এবং দায়িত্ব পালনে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়েছে, তিনি একসময় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপিপন্থী হিসেবে পরিচিতি লাভ করেন এবং প্রভাবশালীদের মাধ্যমে পদোন্নতি ও বদলি বাণিজ্য করেন।
এছাড়াও, ঈদের সময় খালি কামরা রেখে ট্রেন ছাড়ার অভিযোগ এবং রেলের এক নারী কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদনে বিলম্বের মতো বিষয়গুলোও পোস্টে উল্লেখ করা হয়েছে।









