প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্ক যাচ্ছেন। সেখানে তিনি আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন, যা তার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জাতিসংঘ ভাষণ হবে। এই সফরে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৫টি বোয়িং উড়োজাহাজ ক্রয় চুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া, তিনি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।









