ভূমি মন্ত্রণালয় দেশের সকল উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশনা দিয়েছে। জিও-ফেন্সিং প্রযুক্তি নির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট অফিস এলাকায় অবস্থান করে হাজিরা দিতে হবে। এতে অফিসের বাইরে থেকে ভুয়া লোকেশন ব্যবহার করে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অ্যাপটি উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম জেলার ৬১০টি ভূমি কার্যালয়ে এর পাইলট কার্যক্রম শুরু হচ্ছে। এই ডিজিটাল ব্যবস্থা ভূমি সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করবে বলে আশা করা হচ্ছে।









