আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়। এর মধ্যে আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুরুতর আহত করা, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের ঘটনা প্রমাণিত হয়েছে।
এছাড়াও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সহযোগিতার দায়ে তাকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাবাস করতে হবে। প্রসিকিউশন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।









