নিজের স্বামীর অসুস্থতার কথা জানিয়ে তার চিকিৎসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। তিনি জানান, তার স্বামী গত তিন মাস ধরে অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
সামান্থা শারমিন বলেন, একজন কর্মঠ, তরুণ মানুষকে এভাবে নিস্প্রভ হতে দেখা অনেক যন্ত্রণার। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তার স্বামীকে দ্রুত সুস্থতা দান করেন। রাজনীতির কারণে অনেকে অপ্রিয়পাত্র হতে পারেন উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।








