ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকার বর্তমানে নানা ধরনের খরচে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ঋণ পরিশোধ এবং বেশি দামে তেল, গ্যাস ও ডিজেল আমদানির কারণে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ ও সরকারের মধ্যে তিনি একটি মাধ্যম হিসেবে কাজ করতে চান। তার কয়েক লাখ কর্মী তার কাছে আত্মীয়ের মতো এবং তাদের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি নেতা-কর্মীদের মোবাইলের দিকে নজর রাখতে বলেন, যাতে তিনি সংসদে বা এলাকায় জনগণের জন্য কাজ করছেন কিনা তা জানতে পারেন।








