বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। তিনি সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, কোনো চোখরাঙানির পরোয়া না করে দাবি আদায় করেই ঘরে ফিরবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীও বক্তব্য রাখেন। তারা মানবাধিকার সুরক্ষা, দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।








