ইয়েমেনের হুতিদের রিয়াদ বিমানবন্দরে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
দুই মন্ত্রী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। আরাগচি বলেন, সামরিক সমাধান পরিস্থিতি আরও জটিল করবে এবং আলোচনার মাধ্যমেই সংকট নিরসন সম্ভব। তিনি সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করতে ইরান সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান।







