জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের চতুর্থ স্ত্রী মোছা. সাথী খাতুন সম্প্রতি তার এক কর্মচারীকে বিয়ে করেছেন। হিরো আলম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি বিদেশে থাকাকালীন সময়ে তার স্ত্রী এই বিয়ে সম্পন্ন করেন।
এদিকে, সাথী খাতুনের বিয়ের বিষয়টি নিয়ে একটি অডিও রেকর্ডিংও ছড়িয়ে পড়েছে, যা এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। তবে এ বিষয়ে সাথী খাতুন কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, হিরো আলম তার সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন।








