হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাব ইরান পর্যালোচনা করছে। পর্যালোচনার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে তাদের প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে এবং কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।







