স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত জানিয়েছেন, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে সরকার গুরুত্ব দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন। প্রতিটি শিশুর জীবন মূল্যবান এবং কেউ যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করতে ‘মপ-আপ ক্যাম্পেইন’ নেওয়া হয়েছে।




