ইউটিউবার সালমান মুক্তাদির তার স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলার পর থানায় মামলা করতে গিয়েও তিনি ভোর পর্যন্ত অপেক্ষা করেও তা করতে পারেননি। স্বরাষ্ট্রমন্ত্রী কেন মামলা না হওয়ার কথা জানেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নয়।



