সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ যাত্রার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, গুরুতর দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা, যেমন হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির জটিল সমস্যায় ভুগছেন, তারা হজে যেতে পারবেন না। এছাড়াও, গুরুতর মানসিক ও স্নায়বিক রোগ, সক্রিয় যক্ষ্মা, হেমোরেজিক ফিভার এবং ক্যান্সারের মতো ছোঁয়াচে রোগে আক্রান্তরাও এবার হজের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীর বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে এবং গর্ভবতী নারীদের, বিশেষ করে গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারীদের মেডিকেল ফিটনেস সনদ দেওয়া হবে না। আগামী বছর হজ করতে ইচ্ছুকদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।



