ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সৌদি কর্তৃপক্ষ রাতভর রাজধানীর সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করেছিল।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী জুলাই থেকে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। তবে শনিবারের দাবি অনুযায়ী, চলমান উত্তেজনা শুরুর পর রিয়াদে এটিই তাদের প্রথম হামলা। গোষ্ঠীটি লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সৌদি আরামকো-র একটি স্থাপনাতেও হামলার দাবি করেছে। তাদের দাবি, ইয়েমেনের রাজধানী সানায় চালানো হামলার জবাবেই এই অভিযান।







