ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য বা হতাহতের কোনো খবর জানা যায়নি। এটি সৌদি বিমান চলাচল স্থাপনাগুলোর ওপর হুথিদের ধারাবাহিক হামলার অংশ।










