‘দৃশ্যম ৩’ সিনেমার সাফল্যের পর অভিনেতা জয়দীপ আহলাওয়াত তার ক্যারিয়ার নিয়ে একটি বিষয়ে চিন্তিত। তিনি ভয় পাচ্ছেন যে একই ধরনের পুলিশের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে পেতে তিনি একসময় নির্দিষ্ট গণ্ডিতে আটকে যাবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়দীপ বলেন, ‘দৃশ্যম ৩’-এর সাফল্য ক্যারিয়ারে কী ধরনের পরিবর্তন আনবে তা এখনই বলা কঠিন, তবে তিনি আশা করছেন আরও বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন।
জয়দীপ আরও জানান, সামনে ভালো চিত্রনাট্য, শক্তিশালী চরিত্র এবং নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান। শুধু একটি সফল চরিত্রের পরিচয়ে সীমাবদ্ধ না থেকে অভিনয়ের নানা দিক তুলে ধরাই তার লক্ষ্য। এর আগে ‘পাতাল লোক’ সিরিজে ইনস্পেক্টর হাতিরাম চৌধুরী চরিত্রে অভিনয়ের পর তার কাছে একই ধরনের পুলিশি চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে।









