নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল মশাল মিছিল করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের আয়োজনে যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মিছিলে অংশ নেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় যুবদল নেতারা গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং অন্যায়, অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান।









