ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘দুর্গা’ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ঋতুস্রাব নিয়ে সামাজিক কুসংস্কার, নারীর স্বাস্থ্যসচেতনতা এবং অর্থনৈতিক স্বাধীনতার লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবিটি এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার কাহিনি তুলে ধরেছে, যেখানে দুর্গা গ্রামের নারীদের সচেতন করে স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা গড়ে তোলার উদ্যোগ নেয়।
প্রভাবশালী পঞ্চায়েত প্রধান রূপচাঁদের বাধা সত্ত্বেও দুর্গা পুলিশের সহায়তায় তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে এবং অবশেষে রূপচাঁদ গ্রেপ্তার হয়। এই চলচ্চিত্রটি কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা, অন্যায়ের প্রতিবাদ এবং নারীর অদম্য শক্তি ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে দুর্গাকে উপস্থাপন করে।








