ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে অরক্ষিত এলাকায় দ্রুত বেড়া নির্মাণের কাজ শেষ করতে বলেছেন। কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা, ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, বেড়া নির্মাণ এবং চোরাচালানসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়। অবৈধ দখল ও অভিবাসন রোধে গুরুত্বারোপ করা হয়। এছাড়া, আন্তঃসীমান্ত অপরাধ দমনে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি। ২০২৯ সালের মধ্যে 'নেশামুক্ত ভারত' গড়তে বিএসএফের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।








