জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী সিও ইয়ে-জি পাঁচ বছর পর চলচ্চিত্রে ফিরছেন। তিনি 'গিউমওল্ডো' নামের একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন, যা জোসোন রাজবংশের একটি ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। বি.ওয়েভ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে তার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সিনেমাটির গল্পে দেখা যাবে, কিম জি হু (সিও ইয়ে-জি) একটি রহস্যময় দ্বীপে গিয়ে অলৌকিক ও ভৌতিক ঘটনার সম্মুখীন হন। বেক ডং হুন পরিচালিত এই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিও ইয়ে-জিকে শেষবার ২০২১ সালে 'রিকলড' সিনেমায় দেখা গিয়েছিল।








