দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে স্নোটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সারা লাইফস্টাইল এনেছে নতুন পূজা কালেকশন। এবারের আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে বৈচিত্র্যময় পোশাক।
বিভিন্ন রুচি ও বাজেটের কথা মাথায় রেখে তৈরি করা এই কালেকশনটি পূজার উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।






