কন্ডিশনার চুলকে নরম ও মসৃণ করে এবং তাপ থেকে সুরক্ষা দেয়। তবে এর সঠিক ব্যবহার না জানলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। এডোরোবেল বিউটি কন্ডিশনার ব্যবহারের কিছু জরুরি নিয়ম জানিয়েছে।
চুলের ধরন অনুযায়ী সঠিক কন্ডিশনার নির্বাচন করা প্রথম ধাপ। শ্যাম্পু করার পর চুল থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে কন্ডিশনার লাগাতে হয়। চুলের গোড়ায় কন্ডিশনার ব্যবহার না করে ক্ষতিগ্রস্ত অংশে বেশি করে লাগানো উচিত। কয়েক মিনিট অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে ফেললে চুল স্বাস্থ্যোজ্জ্বল থাকে।






