রাজধানীর আলোকিতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও উন্মুক্ত আলোচনা।
‘রিমেম্বারিং মেমোরিজ, রিক্লেইমিং বডিজ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দলগত সাংস্কৃতিক পরিবেশনা ও গল্পের মাধ্যমে নারীরা কীভাবে সামাজিক ধারণা ও প্রত্যাশাকে চ্যালেঞ্জ করে এগিয়ে যান, তা তুলে ধরা হয়। শিল্পপ্রদর্শনী, অংশগ্রহণমূলক আর্ট ইনস্টলেশন, শিল্পকর্ম ও খাবারের স্টল এবং চারটি দলগত নৃত্যনাট্য পরিবেশিত হয়।






