অনেকেরই প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ থাকে। এর পেছনে চারটি প্রধান কারণ চিহ্নিত করেছেন মনোবিজ্ঞানীরা। মানসিক স্বস্তি, প্রয়োজনে যোগাযোগ রাখা, ঝামেলা এড়ানো এবং পুরোনো ভালোবাসার টান—এই চার কারণে অনেকেই বিচ্ছেদের পরও সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন।
গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ মানুষের অন্তত একজন সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব রয়েছে। তবে এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হওয়ার জন্য দুজনের চাওয়া এক হওয়া জরুরি।






