অভিনয় জগতে পরিচিত না হলেও সাইফ আলী খান ও সোহা আলী খানের বোন সাবা আলী খান ভোপালের নবাব পরিবারের ১ হাজার কোটি রুপির বেশি সম্পত্তির উত্তরাধিকার দেখাশোনা করছেন। তিনি ‘আওকাফ-এ-শাহি’ ট্রাস্টের মুতাওয়াল্লি হিসেবে এই দায়িত্ব পালন করছেন।
তাঁর বাবা প্রয়াত মনসুর আলী খান পতৌদি এই দায়িত্ব সাবাকে দিয়েছিলেন। সাবা জানিয়েছেন, এই সম্পত্তির সঙ্গে ধর্মীয় ঐতিহ্য, জনকল্যাণ ও সেবার বিষয়টি জড়িত। তিনি নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চান, যার মধ্যে রয়েছে মেয়েদের জন্য স্কুল ও নারীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা।



