সম্পর্ক যখন গভীর হতে শুরু করে, তখন অনেকেই এটিকে আনুষ্ঠানিক রূপ দিতে চান। কিন্তু শুধু ভালো লাগা বা একে অপরের প্রতি টানই যথেষ্ট নয়। সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার আগে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলা হয়েছে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, আপনি কি মানুষটিকে তার দেওয়া গুরুত্বের জন্য পছন্দ করছেন, নাকি তার স্বভাব ও মূল্যবোধ আপনাকে আকর্ষণ করে? আপনাদের জীবনযাপন ও চিন্তাভাবনা কতটা সামঞ্জস্যপূর্ণ? সম্পর্ক নিয়ে দুজনের প্রত্যাশা কী? মতের অমিল হলে আপনারা কীভাবে তা সামলান? এবং কাউকে হারানোর ভয় থেকে নয়, আপনি কি সত্যিই মানুষটিকে চান?






