অভিনেত্রী পরিণীতি চোপড়া সন্তান জন্মদানের পর নারীদের শরীরের পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে হওয়া কটূক্তির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, মা হওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি লজ্জার নয়, বরং মাতৃত্বের চিহ্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখেন। তিনি প্রশ্ন তোলেন, কেন নারীর শরীরের পরিবর্তন বা স্ট্রেচ মার্ককে নেতিবাচক হিসেবে দেখা হবে? তার মতে, গর্ভবতী বা নতুন মাকে দেখলে তার শারীরিক গঠন নিয়ে কথা না বলে, তার ও সন্তানের ভালো থাকা নিয়ে আলোচনা করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং নিয়ে তিনি বলেন, তিনি এসব নিয়ে মোটেও চিন্তিত নন এবং কাছের মানুষদের গুরুত্ব দেন।


