মুক্তির সাত সপ্তাহ পেরিয়েও বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ‘হনুমান অংশ’। মুক্তির ৪৯তম দিনে ভারতে ২ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এতে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৮৬ কোটি ৯৮ লাখ রুপি এবং মোট আয় বা গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ৯২ লাখ রুপি।
সপ্তম সপ্তাহেও ছবিটির আয় বেশ ভালো। ৪৩ থেকে ৪৯তম দিন পর্যন্ত ‘হনুমান অংশ’ আয় করেছে ৪৩ কোটি ৬০ লাখ রুপি। বিশাল চতুর্বেদী লিখেছেন ও পরিচালনা করেছেন এই সিনেমাটি, যা নিম করোলি বাবার জীবন ও শিক্ষা থেকে অনুপ্রাণিত।


