অভিনেতা সালমান খানের সাম্প্রতিক মন্তব্যের পর কৌতুকশিল্পী সুনীল পাল তাকে আক্রমণ করেছেন। সালমান বলেছিলেন যে অভিনেতাদের উচিত দর্শকদের অবদান মনে রাখা। সুনীল পাল বলেন, ‘আমরাই সালমান খানকে তৈরি করেছি, সালমান খান আমাদের তৈরি করেননি।’ তিনি আরও অভিযোগ করেন যে বড় তারকাদের আধিপত্যের কারণে ছোট নির্মাতা ও শিল্পীদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।
সুনীল সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-কে ‘গাটার শো’ উল্লেখ করে বলেন, সেখানে এমন কিছু মানুষকে তারকা হিসেবে তুলে ধরা হয়, যাঁদের তিনি দেশের জন্য ‘বড় ক্ষতি’ বলে মনে করেন। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের চেহারা ও ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রলের সমালোচনা করেছিলেন সালমান।


