অভিনেত্রী রাইমা সেন ৪৬ বছর বয়সেও অবিবাহিত। তবে তিনি মা হতে চান এবং মনে করেন এর জন্য বিয়ের প্রয়োজন নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বাচ্চাদের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং মা হওয়ার জন্য তিনি ইতিমধ্যেই ডিম্বাণু সংরক্ষণের (এগ ফ্রিজিং) পদক্ষেপ গ্রহণ করেছেন।
তার মা মুনমুন সেনও তাকে বিয়ে করার জন্য জোর করেন না, বরং একাকিত্ব বোধ করলে পোষ্য দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছেন। রাইমা জানান, এই বয়সে বিয়ের তাগিদ অনুভব করেন না এবং নিজেকে এখন অনেক বেশি স্বাধীন মনে করেন।


