বলিউডের তিন তারকা শাহরুখ খান, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে রুংটা স্টিলের একটি নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক সাড়া ফেলেছে।
বিজ্ঞাপনে তিন তারকা তাদের সিনেমার আদলে বিজ্ঞাপনের আইডিয়া দেন। শাহরুখ ‘ডন’ সিনেমার সংলাপ ব্যবহার করেন, রণবীর ‘রকস্টার’ এবং আলিয়া ‘জিগরা’ সিনেমার প্রসঙ্গ টানেন। শেষ পর্যন্ত তারা অক্ষয় কুমারের ‘হুক্কা বার’ গানের সঙ্গে নাচেন। ভক্তরা তাদের একসঙ্গে বড় পর্দায় দেখার দাবি জানিয়েছেন।


