দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিনয় এবং সোশ্যাল মিডিয়া, দুই জগতেই সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছেন। সম্প্রতি তার একটি ইনস্টাগ্রাম ভিডিও ১ কোটি ১১ লাখ লাইক পেয়েছে, যা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। ভিডিওটি ২৫ কোটিরও বেশি বার দেখা হয়েছে এবং প্রায় ৩৬ হাজার ৩০০টি মন্তব্য পড়েছে।
শ্রীলীলা প্রায়শই তার ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ এবং ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই জনপ্রিয়তার পাশাপাশি তিনি তার অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার, যেখানে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন। এছাড়াও ধানুশের সঙ্গে একটি সিনেমায় কাজ করছেন তিনি এবং হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে।


